
রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে দিগপাইত ইউনিয়নের খুপিবাড়ী এলাকায় এ কর্মসূচিরর উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের সময় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর
রহমান, দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহসীনুজ্জামান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও আসন্ন দিগপাইত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত