
অর্ণব আল আমিন: প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বাসাইল উপজেলার অন্যতম একটি সুন্দর স্থান বাসুলিয়া(চাপড়া বিল)। বাসাইল বাজার থেকে নলুয়া সড়ক ধরে মাত্র তিন কিলোমিটার পার হলেই বাসুলিয়া । এখানে আছে বিশাল একটি বিল । যার নাম ‘চাপড়া বিল । এই বিলে আছে একটি হিজল গাছ । যাবার সময় হাতের ডান দিকে বিলের মাঝখানে এক বিশাল হিজল গাছ । “ গাছটির জন্ম কিন্তু এখানে নয় ”। সেই প্রাচীন যুগে গাছটি এসেছিল ‘আসাম রাজ্য’ থেকে । অনেক দিন আগে বেরবাড়ী গ্রামের অনিল নামের এক যুবক কামরুপ জেলার চিতল বাড়ী গ্রামের এক আত্মীয়ের বাড়ীতে যায়। সেখানে ধনাট্য প্রতিবেশী কন্যা বীনার সাথে মন দেয়া নেয়া হয়ে গেছে অনিলের । বীনার পিতা জানতে পারে ঘটনাটি । আর কামরুপ ছিল যাদুর জগত ।
বীনার পিতা যাদুর সাহায্যে অনিলকে হত্যার পরিকল্পনা করে । অনিল জানতে পেরে অন্য যাদুকরের সাহায্য নেয় । গুনিন যাদুকর অনিলকে পরামর্শ দেয় গভীর রাতে বীনাকে নিয়ে তাদের বাড়ির হিজল গাছে উঠে বসতে । মন্ত্র বলে ঘুমিয়ে পড়ে অনিল আর বীনা । দীর্ঘ ঘুমের মাঝে যাদু মন্ত্রের সাহায্যে তারা হিজল গাছ সহ উড়ে আসে কামরুপ থেকে চাপড়া বিলে । ভোরে গাছ থেকে নেমে প্রেমিক প্রেমিকা চলে যায় বাড়ীতে । আশেপাশের মানুষ এ হিজল গাছ দেখে অবাক হয় ।
জমির মালিক করাত চালায় হিজল গাছে। একটু পর দেখতে পায় রক্ত ঝরছে গাছের কাটা যায়গা থেকে। যারা গাছটি কাটতে গিয়েছে তারা রক্ত বমি করতে করতে মারা গিয়েছে। বিলের পানি যতই বাড়ুক , গাছের ডাল পালাভাসতেই থাকে । ধর্মপ্রাণ হিন্দুরা গাছেপূজা দেয় । ভরা বর্ষায় এখনো মানুষ দেখতে পায় চাপড়া বিলের হিজল গাছ জলে ভাসছে। এ যেন রহস্য ঘেরা এক জাদুকরী বৃক্ষ। যা কেবল মানুষের মুখে মুখেই চলে আসছে যুগ যুগ ধরে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান