হোম » প্রধান সংবাদ » দাগনভূঞায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

দাগনভূঞায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

মোঃআবদুল মুনাফ পিন্টু  স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে নয়টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে অংশ নেন উপজেলা প্রশাসন, সহকারি কমিশনার ভূমি অফিস, দাগনভূঞা পৌরসভা, দাগনভূঞা মুক্তিযোদ্ধা পরিষদ, দাগনভূঞা পল্লী বিদ্যৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাগনভূঞা থানা, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটি, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কমিউনিটি স্বাস্থ্য
কেন্দ্র, জাতীয় পার্টিসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নেতুবৃন্দগন।  সকাল এগার ঘটিকার সময় দাগনভূঞা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীগন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন, অফিসার্স ক্লাবে মিলাদ ও দোয়ার আয়োজন, আলোচনা সভা, পুরস্কার ও যুব ঋনের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে যুব ও ক্রীড়া কর্মকর্তা সাইফ উদ্দিন আহম্মেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা
পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, সহকারি কমিশনার ভূমি গাজালা পারভীন রুহি, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম, অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহম্মেদ দাগনভূঞা পল্লী বিদ্যুত ডিজিএম মো. জাহাঙ্গীর আলম প্রমূখ। এছাড়া দাগনভূঞা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মিলাদ, দোয়া ও আলোচনাসভা আতাতুর্ক স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!