হোম » প্রধান সংবাদ » ভৈরবে যুবলীগের উদ্যোগে শোক দিবস উপলক্ষে এতিম খানায় মধ্যাহ্ন ভোজের আয়োজন

ভৈরবে যুবলীগের উদ্যোগে শোক দিবস উপলক্ষে এতিম খানায় মধ্যাহ্ন ভোজের আয়োজন

এম আর ওয়াসিম, ভৈরব( কিশোরগঞ্জ)  প্রতিনিধি : আজ ১৫ আগস্ট জাতির পিতা স্বাধীনতার মহান স্থপতি  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মাধ্যমে সারা দেশের মতো ভৈরবেও পালিত হয় দিবসটি। এ উপলক্ষে পৌর এলাকার চন্ডিবের গ্রামে অবস্থিত জোবায়দা ওয়াজীর শিশুসদন -এতিম খানায় ভৈরব পৌর ও উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা, দোয়া মাহফিল ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিম খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম বাক্কি বিল্লাহ,  সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা যুবলীগের আহবায়ক অরুন আল আজাদ, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, আরমান উল্লাহ, পৌর যুবলীগের সভাপতি ইমরান হোসেন ইমন ও সাধারণ সম্পাদক আলামিন সৈকত প্রমুখ। আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অবশিষ্ট খুনিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার জন্য সরকারের নিকট দাবী জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!