
চট্টগ্রাম প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সব শহীদদের রূহের মাগফেরাত কামনায় সাতকানিয়ার বাজালিয়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৫ আগস্ট) দুপুরে বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে এই আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোঃ আবু সাঈদ সুমন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোঃ নুরুল আমিন হোছাইনীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,সাবেক শিক্ষক প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, অভিভাবক প্রতিনিধি মোঃ বদিউল আলম। বিদ্যালয়ের শিক্ষক মোঃ সাইফু উদ্দীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, আলহাজ্ব আবু তৈয়ব, বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন শহীদুল্লাহ চৌধুরী,দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য নাছির উদ্দীন টিপু। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু