হোম » প্রধান সংবাদ » আওয়ামীলীগ কর্মীর লাশ ডোবা থেকে উদ্ধার!

আওয়ামীলীগ কর্মীর লাশ ডোবা থেকে উদ্ধার!

মোহাম্মদ হানিফ, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ভদ্রগাঁও গ্রামে আওয়ামীলীগ কর্মী শেখ হান্নান (৪২) লাশ বাড়ীর সামনে ডোবা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার বেলা ১২ টার দিকে আমিশাপাড়া ইউনিয়নের ভদ্রগাঁও গ্রামের শেখ বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। নিহতের ভাই শেখ ফরহাদ জানান, শনিবার দিবাগত রাত ১ টার দিকে মৃত শেখ আহসান উল্যার ছেলে ভদ্রগাঁও ওয়ার্ড

.আওয়ামীলীগ কর্মী শেখ হান্নানের বুকের ব্যাথা উঠলে তার স্ত্রী মুনা আক্তারকে ফোন করে বলে গরম পানি চুলায় বসাতে। এরপর থেকে তার মুঠো ফোনে কল করে তাকে পাওয়া যায়নি। রবিবার বেলা ১২ টার দিকে তার মুঠোফোনে কল দিলে বাড়ীর সামনে ঝোপের মধ্যে ফোন বেঁজে উঠে। পরে তাকে খোঁজা-খুঁজি করলে বাড়ীর সামনে ডোবায় তার লাশ ভাসতে দেখে লোকজন বাড়ীতে নিয়ে আসে। পরে খবর পেয়ে সোনাইমুড়ী থানার ওসি তহিদুল ইসলাম ও ওসি

.তদন্ত জিসান আহম্মেদ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশটির ময়নাতদন্ত করেন থানার এস.আই ফারুক হোসেন। সোনাইমুড়ী থানার ওসি তহিদুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!