
মিজানুর রহমানঃ জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়ানী ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)’র উদ্যোগে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রামে শতাধিক গরীব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রবিবার (১৫ আগস্ট) সকালে বিজিবি’র দোয়ানী ক্যাম্পে উক্ত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দোয়ানী ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)’র অধিনায়ক লে.কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ পিএসসি।
এসময় ২নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, হাতীবান্ধা প্রেসক্লাব সম্পাদক নুরল হক, মোহনা টিভির জেলা প্রতিনিধি সুমন খান, ইউপি সদস্য মতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
(৬১ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ পিএসসি জানান, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়ানী ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)’র উদ্যোগে দোয়ানী, ঝালং ও ধবলসতির শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে। প্রতি প্যাকেটে ছিল, চাল, ডাল, চিনি, তেল, আলু ও সাবান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান