হোম » প্রধান সংবাদ » বদলগাছীতে পল্লীবিদ্যুতের উদ্যোগে ১৬০ জন অসহায় মানুষের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ

বদলগাছীতে পল্লীবিদ্যুতের উদ্যোগে ১৬০ জন অসহায় মানুষের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ডের উদ্যোগে সারা দেশে ১ লক্ষ অসহায় পরিবারে খাদ্য সহায়তা প্রদান করেন। এ কর্মসূচীর আওতায় পল্লীবিদ্যুৎ বদলগাছী জোনাল অফিসের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় ১৬০ জন অহসায়, হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পল্লীবিদ্যুৎ বদলগাছী জোনাল অফিসের ডিজিএম মোঃ রফিকুল ইসলাম শুক্রবার বদলগাছী সদর থেকে বিতরণ কার্যক্রম শুরু করেন এবং শনিবার পর্যন্ত উপকারভোগীদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!