
গত ১৯ দিনে বাসাইলে স্বাস্থ্যবিধি না মানায় বাসাইলে ১৫৮ টি মামলায় ৭২ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৩ জুলাই থেকে এ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন। এসব অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার ভূমি।
উপজেলা কার্যালয় সূত্র জানায়, এ সময়ে ইউএনও মোঃ মনজুর হোসেন ১৪ টি অভিযান পরিচালনা করেন। তিনি ৫৪ টি মামলায় ৩৯ হাজার ২০০ টাকা জরিমানা করেন। অপরদিকে সহকারী কমিশনার ভূমি নাহিয়ান নূরেন ১০২ টি মামলায় ৩৩ হাজার ৪০০ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন বলেন করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বিধিনিষেধ মানার জন্য আমরা প্রচারনা চালিয়েছি। পর্যাপ্ত মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরণ করেছি। তবে যারা বিধিনিষেধ অমান্য করে বিনা প্রয়োজনে বাইরে এসেছেন এবং স্বাস্থ্যবিধি মানার বিষয়ে অনীহা প্রকাশ করেছেন তাদের আইনের আওতায় এনেছি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২