
মোঃমোকাদ্দেস হোসাইন সোহান,রায়গন্জ,সিরাজগন্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (ইফনাপ) প্রকল্পের আওতায় ২৩ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।গতকাল ১২-ই আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা
মোঃ সহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম প্রমুখ। পুষ্টি বাগানের জন্য ১৭ জন, স্যাঁতস্যাঁতে জায়গায় কচু চাষ করার জন্য ৩ জন ও স্যাঁতস্যাঁতে জায়গায় হলুদ চাষ করার জন্য ৩ সহ মোট ২৩ জনের মধ্যে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এই ২৩ জন কৃষকের মধ্যে ব্রহ্মগাছা ইউনিয়নের ৪ জন ও ঘুড়কা ইউনিয়নের ৪ জন গৃহহীন কৃষক অন্তর্ভুক্ত রয়েছে। উপকরণের গুলোর মধ্যে ছিল, রাসায়নিক ও জৈব সার, সাইনবোর্ড, বেড়া দেয়ার জন্য নেট ও বাঁশ, বীজ সংরক্ষণের জন্য ড্রাম, পানি দেয়ার জন্য ঝাজড়ী।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান