হোম » প্রধান সংবাদ » বগুড়ায় গাঁজা গাছসহ উজ্জল কাজী গ্রেফতার

বগুড়ায় গাঁজা গাছসহ উজ্জল কাজী গ্রেফতার

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় মাদক বিরোধী অভিযানে ১৪ কেজি ওজনের গাঁজা গাছসহ উজ্জল কাজী (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে উজ্জল বার রাত পৌণে ১১ টার দিকে উপজেলার নিশ্চিতপুর উত্তরপাড়া গ্রাম থেকে গাঁজা গাছ উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়। উজ্জল একই গ্রামের মৃত বাচ্চুর ছেলে। তার নিজ বাড়ির আঙিনা থেকেই গাঁজা গাছটি উদ্ধার করা হয়। এ তথ্যগুলো নিশ্চিত করেছেন সোনাতলা থানার ওসি মো. রেজাউল করিম রেজা বলেন, মাদক মামলায় উজ্জলকে আদালতে পাঠানো হয়েছে। তার (উজ্জল) নিজ বাড়ির আঙিনা থেকেই গাঁজা গাছটি উদ্ধার করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!