
হাফিজা ইসলাম পিংকী: ঝালকাঠির রাজাপুরে ৭ম শ্রেনী পড়ুয়া মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি মোঃ কাওছার (২০) কে গ্রেপ্তার করেছে রাজাপুর থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জের বরপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে অপহৃত ছাত্রীকেও তার বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। কাওছার বাকেরগঞ্জ উপজেলার বরপাশা এলাকার মোঃ দেলোয়ার হাওলাদারের ছেলে ও মামলার বাদীর নিকট আত্মীয় জনৈক মোঃ সাগরের বন্ধু।
জানাগেছে, গত ৮ আগস্ট সকাল ৯টার দিকে কোচিং এ যাওয়ার পথে উপজেলার চর শুক্তাগড় এলাকা থেকে অভিযুক্ত কাওছার অজ্ঞাতদের সহায়তায় ঐ মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় অপহৃত ছাত্রীর পরিবার বাদী হয়ে বুধবার (১১ আগস্ট) গভীর রাতে অভিযুক্ত কাওছারসহ অজ্ঞাতদের আসামি করে রাজাপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পরেই পুলিশ অভিযান চালিয়ে মামলার মূল আসামিকে নিজ বাড়ি থেকে
গ্রেপ্তার ও অপহৃতাকে উদ্ধার করেন। উল্লেখ্য গ্রেফতার হওয়া আসামি মোঃ কাওছার বন্ধু সাগরের সাথে অপহৃত মাদ্রাসা ছাত্রীর এলাকায় নিয়মিত আসা যাওয়া করতেন। এছাড়াও বাদী এজাহারে তার মেয়েকে একাধিকবার প্রেমের প্রস্তাব দেওয়ার কথাও উল্লেখ করেছেন। রাজাপুর থানা পরিদর্শক (তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, বৃহস্পতিবার আসামিকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪২৫ পুরোনো মামলা