
শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ জাতীয় শোক দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে মঙ্গলবার ১০ আগস্ট রাতে উল্লেখযোগ্য ১৫ই আগস্টের হত্যাকান্ড নিছক হত্যাকান্ড নয়, এটা ছিল সাম্রাজ্যবাদ, মৌলবাদ ও স্বাধীনতাবিরোধী শক্তির গভীর চক্রান্ত”বিষয়ক শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় নবগঠিত মাভাবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন এর সভাপতিত্বে এবং মাভাবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক নাজমুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেনব ঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক।
আলোচনা সভায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও রেজিস্ট্রার ড. মোহাঃ তেওহিদুল ইসলাম,বঙ্গবন্ধু পরিষদ-এর প্রেসিডিয়াম সদস্য ডা. কামরুল হাসান খান, আ ব ম ফারুক, ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, ড. কামাল উদ্দিন আহমেদ, ড. হাবিবুর রহমান ও ড. মোঃ ছাদেকুল আরেফিন, কেন্দ্রীয় কমিটির পরিচালনা পর্ষদের সদস্য ডাঃ শেখ আব্দুল্লাহ আল মামুন ও মতিউর রহমান লালটুসহ বঙ্গবন্ধু পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান