
মিজানুর রহমানঃ সাভার রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণের হত্যাকারীদের ফাঁসির দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করেন। বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলার মেডিক্যাল মোড় গোল চত্বরে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান আতি, এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর হোসেন মজনু, আলহাজ্ব শমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক রুবেল, হাতীবান্ধা মুক্তিযোদ্ধা মঞ্চে সাধারণ সম্পাদক রনিউল ইসলাম রিপন, ছাতনেতা মোহন, জুয়েল প্রমুখ। এ দিকে আজ ভোরে নিজ বাড়ি হাতীবান্ধায় মিন্টু চন্দ্রবর্মনের লাশ দাহ করা হয়েছে।
প্রসঙ্গত, নিহত মিন্টু চন্দ্র বর্মণ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়াইপাড়া গ্রামের শরৎ চন্দ্রের বড় ছেলে। সে দীর্ঘ দিন ধরে ঢাকায় বসবাস করতেন। এছাড়া সে সাভার রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ। গত ১৩ জুলাই (মঙ্গলবার) আশুলিয়ার জামগড়া সংলগ্ন বেরন এলাকার রূপায়ণ মাঠের নিজ বাসা স্বপ্ন নিবাস থেকেই নিখোঁজ হয়। ৭ দিন বিভিন্ন জায়গায় খোঁজ করে অবশেষে ২২ জুলাই আশুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন মিন্টুর ছোট ভাই দীপক চন্দ্র বর্মণ। আর ০৯ আগস্ট সাভারের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণে লাশ উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান