হোম » প্রধান সংবাদ » হাতীবান্ধার নব্য জেএমবি সদস্য সাকিব ঢাকায় গ্রেপ্তার

হাতীবান্ধার নব্য জেএমবি সদস্য সাকিব ঢাকায় গ্রেপ্তার

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা থানা পুলিশ নব্য জেএমবি’র সদস্য নাজমুস সাকিব (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সহযোগীতায় ঢাকার খিলগাঁও এলাকা থেকে সাকিবকে গ্রেপ্তার করে হাতিবান্ধা থানা পুলিশের একটি দল।
গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম নাজমুস সাকিব হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের কোরবান আলীর সন্তান বলে জানা গেছে। ওসি এরশাদুল আলম বলেন, নব্য জেএমবি সদস্য নাজমুস সাকিবের নামে পুলিশ সদস্য আহত ও সরকার বিরোধী কর্মকাণ্ডে
জড়িত থাকার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলো আদালত। ওই মামলায় সিটিটিসি সদস্যদের সহযোগীতায় সাকিবকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও বলেন, গ্রেপ্তার সাকিবকে বুধবার দুপুরে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে। সাকিবের বড় ভাই রাকিবও নব্য জেএমবির সদস্য। রাকিব বর্তমানে লালমনিরহাট কারাগারে আছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!