হোম » প্রধান সংবাদ » হোমনায় ছিনতাইকারী চক্রের ৪ নারী সসস্যকে  আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা ।।

হোমনায় ছিনতাইকারী চক্রের ৪ নারী সসস্যকে  আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা ।।

বাবুল আহমেদ:কুমিল্লার হোমনায় ছিনতাইকারী চক্রের ৪ নারী সদস্যকে আটকে করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা । ঘটনাটি ঘটেছে ৯ আগষ্ট সোমবার  দুপুরে হোমনার মেঘনা ডায়গষ্টিক সেন্টারের সামনে । ছিনতাইকারীরা হলো আঁখি সরকার (২০),স্বামী- রাজা, সাং- পুরান গৌরিপুর, থানা- দাউদকান্দি, ২। হাছিনা আক্তার (২৬), স্বামী- বিল্লাল হোসেন, সাং- আলীরগাও, থানা- তিতাস, ৩। শিউলী (২০), স্বামী- মোঃ নাছির, সাং- বৈদ্যারকান্দি, থানা- তিতাস, ৪। মৌসুমী (২৫), স্বামী- রুবেল, সাং- জিয়ারকান্দি, থানা- তিতাস, সর্বজেলা- কুমিল্লা ।

ঘটনার বিবরণে জানা,৯ আগস্ট সোমবার শ্রীমদ্দি গ্রামের মো. মনু মিয়া  তার মেয়ে শারমিন আক্তারকে নিয়ে ২ লাখ ১২ হাজার টাকা হোমনা সোনালী ব্যাংকে জমা দিতে গেলে  ব্যাংকে প্রচুর ভিড় থাকায় পরের দিন টাকা জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়ীর দিকে রওয়ানা হন । পথিমধ্যে হোমনা বাজারের মেঘনা ডায়গনষ্টিক সেন্টারের সামনের সড়কে মেয়েকে দাড় করিয়ে অটো রিক্সা ডাকতে গেলে মেয়ে শারমিন ছিনতাইকারীর কবলে পড়ে । শারমিনের সাথে থাকা

ব্যাগ থেকে ছিনতাইকারীরা টাকা ছিনতাই করার সময়  ১ লাথ ১২ হাজার টাকা মাটিতে পড়ে যায় বাকি ১ লাখ টাকা নিয়ে একজন পালিয়ে যায় । পরে উপস্থিত লোকজনের সহযোগীতায় ৩ ছিনতাইকারীকে আটক করা হয় । তাদের দেওয়া তথ্যমতে কৌশলে বাকি ১ জনের সাথে যোগাযোগ করা হলে সে টাকা নেওয়ার কথা স্বীকার করে এবং ৮০ হাজার টাকা ফেরৎ দিতে আসে । তখন ৪ নারী ছিনতাইকারীকে আটকে রেখে থানায় খবর দিলে হোমনা থানা পুলিশ  তাদেরকে  আটক করে থানায় নিয়ে যায় ।

আজ  ১০ আগস্ট মঙ্গলবার আনুমানিক সকাল ১০ টার সময়  মনু মিয়া বাদী হয়ে  ৪ ছিনতাইকারীর বিরুদ্ধে একটি ছিনতাই  মামলা দায়ের করেন । এ ব্যাপারে  হোমনা থানার ওসি  মো.আবুল কায়েস আকন্দ  জানান,একটি ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছে । আজ জনতার হাত ধরা পড়েছে।  ছিনতাইকারীদের কাছ থেকে মনু মিয়ার ১ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে । থানায় মামলা  হয়েছে এবং

আজকে তাদের ৪ জনকে আদালতে প্রেরন করা হয়েছে । এদিকে ছিনতাইকারী চক্রের মূল হোতা মৌসুমী নবগঠিত তিতাস উপজেলা শ্রমিকলীগের মহিলা বিষয়ক সম্পাদক । এ পদ থেকে তাকে অচীরেই বহিস্কার করা হবে বলে কমিটির সভাপতি মো. সাজ্জাদ সিকদার ও সাধারণ সম্পাদক মো. আলআমিন সাংবাদিকদের তথ্যটি নিশ্চিত করেন । তারা জানান, বঙ্গুবন্ধুর আদর্শের কমিটিতে সংগঠন বিরোধী কোন কর্মকান্ড করে কেউ পার পাবে না ।

এক প্রশ্নের জবাবে তারা বলেন, কেউ গোপনে বা প্রকাশ্যে অপকর্ম করলে সেটা কমিটি কোনভাবেই দায়-ভার নিবে না। এদিকে শ্রমিকলীগ কমিটিতে মৌসুমীর নাম ঘোষনার পর থেকেই দীর্ঘ ধরে ছিনতাই ও ভ্রাম্যমাণ ইয়াবা ব্যবসার সাথে সে জড়িত ও নানা অসামাজিক কার্যকলাপের তথ্য ও  ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতে থাকে যা আজ বাস্তবে ধরা পড়ে ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!