
মোঃমোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগন্জের রায়গন্জের বিভিন্ন হাট-বাজারে হঠাৎ করেই কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। গত পাঁচ দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছ প্রায় দেড়শ টাকা।।উপজেলার চান্দাইকোনা,সোনাখাড়া,ভ্রম্যগাছা,ধানঘড়া,হাটপাঙ্গাসী ও গ্রামপাঙ্গাসী কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ১৮০ থেকে ২০০ টাকা।অথচ গতকাল কাচা মরিচের দাম সামান্য কমে বিক্রি করতে দেখা গেছে ১৬০ টাকা থেকে ১৭০ টাকা।গত পাঁচ তিনদিন আগেও প্রতিকেজির দাম ছিল মাত্র ৬০ টাকা।খুচরা বিক্রেতাদের দাবি কয়েক দিন টানা বৃষ্টির কারণে এখন প্রতিদিনই কাঁচা মরিচের দাম বাড়ছে। বেশি দামে কেনার কারণে বাধ্য হয়ে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু