হোম » প্রধান সংবাদ » বাসাইল পৌরসভায় ৫০০ পরিবারের মাঝে চাল বিতরণ

বাসাইল পৌরসভায় ৫০০ পরিবারের মাঝে চাল বিতরণ

অর্ণব আল আমিন: টাঙ্গাইলের বাসাইল পৌরসভার ৯টি ওয়ার্ডে অসহায় ও করোনায় ক্ষতিগ্রস্থ ৫০০টি অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ জিআরের চাল বিতরণ করা হয়েছে। সোমবার (৯ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় বাসাইল পৌরসভা কার্যালয়ে পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ অসহায় ও দুঃস্থ পরিবারগুলোকে ১০ কেজি করে চাল তুলে দেন। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র বাবুল
আহমেদ, কাউন্সিলর শাহ আলম মিয়া, সাজ্জাদ হোসেন আলাল,জাকির হোসেন, রফিকুল ইসলাম রিপন, সাহানুর রহমান জুয়েল, ববিতা আক্তার, শিউলী বেগম সহ প্রমুখ। এসময় মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলিষ্ঠ নেতৃত্বে সকল দূর্যোগ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিচ্ছেন। করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করা হচ্ছে যেন কেউ অনাহারে না থাকে। পর্যায়ক্রমে সকল কর্মহীন ও হতদরিদ্র পরিবার গুলোর মাঝে আরো ত্রান বিতরণ অব্যহত থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!