
মোঃ মাসুদ রানা রাশেদ: শনিবার (৭ আগস্ট) সকাল ৯টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কোভিড-১৯ গণ টিকার কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। গণ টিকার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক রমজান আলী, সাংবাদিক শাহজাহান সাজু, গোকুন্ডা ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২