
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘অক্সিজেন কনসেনট্রেটর’ মেশিন প্রদান করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সভাপতি জামান চৌধুরীর পক্ষ থেকে । ০৫ আগস্ট বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আব্দুল জব্বারের কাছে এটি হস্তান্তর করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির তাঁতি বিষয় সম্পাদক জিল্লুর রহমান জুয়েল । এতে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুকুমার রায় ও উপজেলা যুবদলের আহব্বায়ক নজমুল হুদা মিঠু,যুগ্ন আহব্বায়ক সেলিম রেজা,নুরে আলম সিদ্দিক কনক,রাজু,নবিন হাসান,ফারুক,যুবদল সদস্য নুরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশি প্রমূখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২