হোম » প্রধান সংবাদ » বাসাইলে জনসাধারণের মাঝে করোনা টিকা গ্রহণের আগ্রহ বেড়েছে

বাসাইলে জনসাধারণের মাঝে করোনা টিকা গ্রহণের আগ্রহ বেড়েছে

অর্ণব আল আমিন: টাঙ্গাইলের বাসাইলে স্বেচ্ছায় করোনা টিকা নেওয়ার প্রবণতা বেড়েছে। বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা দান কেন্দ্রে প্রতিদিন বাড়ছে ভিড়, টিকা নিতে আসছে সকল শ্রেণি-পেশার জনসাধারণ। বৃহস্পতিবার (৫ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের সবগুলো টিকা বুথে ছিলো পর্যাপ্ত ভিড়।কোনো প্রকার বিড়ম্বনা ছাড়াই চলছে টিকা দানকার্য। প্রথম ডোজের টিকার জন্য অনেকে রেজিষ্ট্রেশন করলেও সবাই টিকা নেয়নি

কিন্তু প্রথম ডোজ যারা নিয়েছে প্রায় সবাই দ্বিতীয় ডোজ টিকা নিচ্ছে। টিকাদান চলছে সকাল থেকে দুপুর পর্যন্ত।এখন পর্যন্ত বাসাইলে প্রায় ১৪২১ স্যাম্পল পরিক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩৮৪ জন এবং করোনা আক্রান্ত হয়ে  উপজেলায় মারা গেছে ১৪ জন। উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের আদাজান থেকে করোনা টিকা নিতে আসা রোজি আক্তার জানান, আমি করোনা টিকা স্বাভাবিক ভাবেই নিয়েছি, কোনো সমস্যা হয়নি। আমি অনলাইন

রেজিষ্ট্রেশন সম্পন্ন করে টিকা নিতে এসেছি। বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান বলেন, এখন করোনার ১ম ডোজের সাথে ২য় ডোজ টিকাদান চলছে। এখন পর্যন্ত ১ম ডোজের টিকা নিয়েছেন ৭৮৬১ জন, ২য় ডোজের টিকা নিয়েছেন  ৩৫৭৬ জন এবং পুরো উপজেলায় মোট রেজিষ্ট্রেশন আছে প্রায় ১২ হাজার ৪৮৩ জনসাধারণ। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী সকল জনগণকে করোনা টিকা নিতে হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!