হোম » প্রধান সংবাদ » আওয়াজ ফাউন্ডেশনের চীফ মেডিকেল অফিসার ডা. সাবরিনার বাবা আর নেই

আওয়াজ ফাউন্ডেশনের চীফ মেডিকেল অফিসার ডা. সাবরিনার বাবা আর নেই

আওয়াজ অনলাইন: আওয়াজ ফাউন্ডেশন চীফ মেডিকেল অফিসার ডা. সাবরিনার বাবা আর নেই, করোনায় আক্রান্ত হয়ে আওয়াজ ফাউন্ডেশনের প্রধান চিকিত্সক ডাক্তার সাবরিনা আক্তারের বাবা ২৮১ নং ভাষানটেক নিবাসি (অবসরপ্রাপ্ত চীফ কেমিস্ট, বিসিআইসি) সেলিম ইবনে রহমান আর নেই। আজ জাপান-ইস্টওয়েস্ট হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার (৪ আগস্ট ২১ইং) রাত ৯-৪২মি জাপান-ইস্টওয়েস্ট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মরহুমের জানাজা আগামীকাল সকাল ৯ টায় ভাষানটেক বাজার মসজিদে অনুষ্ঠিত হবে।

আওয়াজ ফাউন্ডেশনের সভাপতি- সেক্রেটারির শোক: ডাক্তার সাবরিনার বাবার মৃত্যুতে আওয়াজ ফাউন্ডেশনের সভাপতি- সেক্রেটারি সহ আওয়াজ পরিবারের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বাণীতে আওয়াজ ফাউন্ডেশনের সভাপতি- সেক্রেটারি বলেন, ডাক্তার সাবরিনার বাবা একজন ধর্মপ্রান মানুষ ছিলেন। শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আল্লাহ যেনো তাঁর পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। মরহুমের নেক আমলগুলো আল্লাহর কবুল করে তাঁতে যেনো জান্নাতবাসী করেন।

ডা. সাবরিনা আক্তার-এর বাবার মৃত্যুতে আওয়াজ পরিবারের সকল সদস্য গভীর শোকাহত।

Seen by Aynul at Sunday 15:30
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!