
আওয়াজ অনলাইনঃ পরীমনির বনানীর বাসায় অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। আজ বিকেল ৪টার দিকে এ অভিযান শুরু হয়।
চিত্রনায়িকা পরীমনির বাসার গেটের বাইরে র্যাবের সদস্যরা অবস্থান করছেন। তার বাসা ঘিরে রেখেছেন। প্রথমে বাসার গেট খুলতে চাননি পরীমনি। পরে র্যাব সদস্যদের পরিচয় জানতে পেরে বাসার গেট খুলে দেন তিনি।
এই মুহূের্ত র্যাব সদস্যরা তার বাসার ভেতরে অবস্থান করছেন।এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লাইভে এসে পরীমনি বলেন, “কারা যেন আমার বাসায় ঢোকার চেষ্টা করছে। কেউ কালো কাপড় পরে আছেন, কেউ রঙিন কাপড় পরে আছেন। এরা কারা ভাই? আমি লাইভ কাটছি না।”
কিছুদিন আগে রাজধানীর একটি ক্লাবে পরীমনিকে হেনস্তা করার অভিযোগ ওঠে নাসির ইউ আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে। সে অভিযোগও তিনি ফেসবুক লাইভে এসে জানান। এরপর তা আমলে নেয় প্রশাসন। পরবর্তী সময়ে পরীর মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। যদিও প্রধান অভিযুক্ত নাসির গ্রেফতারের কয়েক দিন পরই জামিনে মুক্তি পান। আসছে বিস্তারিত আরো …………

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী