
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: ল এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট ) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোঃ শরিফুল হক তুমুল এবং সাধারণ সম্পাদক হাসনাত জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কুবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী লিটন কুমার দেব এবং দেবপ্রকাশ চক্রবর্তী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ সভাপতি- মো: আরিফ আহমেদ, সহ সভাপতি- সাব্রী সাবেরীন গালিব, ফাতেমা আক্তার, রায়া ভট্টাচার্য, মো: কামরুল হাসান, মিঠুন খান,যুগ্ম সাধারণ সম্পাদক -দেবব্রত রায় চৌধুরী, মো: আরাফাত হোসাইন, সজীব মণ্ডল, মো: নূর আলম, সাংগঠনিক সম্পাদক- রাকিব সিকদার, ধ্রুব বিশ্বাস, আবদুল্লাহ আল সিফাত, দপ্তর সম্পাদক- আবু সিদ্দিক ওসমানি রাকিব, প্রচার সম্পাদক- মো: বায়েজিদুল ইসলাম, অর্থ সম্পাদক- ওমর ফারুক। প্রসঙ্গত, ফাইট ফর রাইট অ্যান্ড ফাইট ফর জাস্টিস স্লোগানকে ধারণ করে ল এসোসিয়েশন অব বাংলাদেশ উক্ত কমিটির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২