
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইলে চলমান কঠোর লকডাউনের বিধি নিষেধ উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার অপরাধে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার(৪ আগষ্ট)বেলা ১১ টা থেকে ২ টা পর্যন্ত টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আইন অমান্য
কারীদের জরিমানার আওতায় নিয়ে আসেন টাঙ্গাইল সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) খায়রুল ইসলাম। এসময় ২১ মামলার মাধ্যমে মোট ৩ হাজার দুই শত টাকা জরিমানা আদায় করা হয়। এ বিষয়ে খায়রুল ইসলাম জানান,চলমান পরিস্থিতির উপর সরকার বিধি নিষেধ আরোপ করেছে।কিন্তু সেই বিধি নিষেধ অমান্য করে তারা ব্যবসা পরিচালনা করছিলো।তাই তাদেরকে জরিমানার আওতায় আনা হয়েছে।পরবর্তীতে বিধি নিষেধ যথাযথ ভাবে নিশ্চিত করতে আমরা মাঠে থাকবো বলেও তিনি জানান।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান