
এম.এ রাশেদ: বগুড়ার শিবগঞ্জে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় গুরুতর আহত এক। জানা যায়, শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত: মোশারফ হোসেন এর ছেলে মোঃ মিজানুর রহমান (৫০) মঙ্গলবার রাত ৮ টায় বাড়ি ফেরার পথে জয়পুরহাট-মোকামতলা মহা সড়কের গোপিনাথপুর নামক স্থানে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা এক মিনি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় সে গুরুত আহত হয়। আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য নিয়ে আসে। তার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তার উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান