
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ভিমরুলের কামড়ে সুবাস চন্দ্র রায় (৪০) নামে এক কলেজের প্রভাষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) বিকাল ৩টার দিকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যু সুবাস চন্দ্র রায় কালীগঞ্জ উপজেলার
চন্দ্রপুর ইউনিয়নের সতীর পাড় গ্রামের মৃত প্রসন্ন রায়ের পুত্র। তিনি স্থানীয় চাপারহাট শামছুদ্দিন-কমরউদ্দিন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক। স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে নিজ বাড়ির পাশের সুপারী বাগানে গরুর খাবারের জন্য ঘাস কাটছিলেন সুবাস চন্দ্র রায়। এ সময় ঘাসের নিচে থাকা ভিমরুলের ঘরে হাত পড়লে হাজারও ভিমরুল তাকে কামড় দেয়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, অনেক বেশি সংখ্যা ভিমরুলের কামড়ে তার শরীরে বিষক্রিয়া শুরু হয়। হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ায় তাকে চেষ্টা করেও বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান