
রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আয়ুব আলী খান দীর্ঘ প্রায় ১ মাস যাবৎ ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । ইতিমধ্যে অপারেশন করা হয়েছে। তার রোগমুক্তি কামনায় মঙ্গলবার কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলহাজ¦ আসাদুজ্জামান আকন্দ বাবু, বীর মুক্তিযোদ্ধা হায়াতুন্নবী সুরুজ, জেলা পরিষদের সদস্য হাবিবুর রহমান দুলাল, চেয়ারম্যানের বড় ভাই ছানোয়ার হোসেন খান, শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম আকন্দ, ইউনিয়ন
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন মাষ্টার, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খায়রুল ইসলাম আঙ্গুর, শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শামীম আকন্দ প্রমুখ। এছাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ইউপি চেয়ারম্যান আয়ুব আলী খানের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করেন আলহাজ¦ আসাদুজ্জামান আকন্দ বাবু।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন