
এম.এ রাশেদ: বগুড়ার ধুনট উপজেলায় রাস্তা থেকে কাপড়ে মোড়ানো নবজাতক কন্যা সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ -ই আগস্ট (মঙ্গলবার) সকাল ৮টার দিকে হুকুম আলী-মথুরাপুর পাকা সড়কের চানদিয়াড় ব্রিজের কাছ থেকে এই নবজাতক শিশুর লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরের দিকে চানদিয়াড় ব্রিজের কাছে কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ দেখতে পায় স্থানীয় বাজারের নৈশ প্রহরী।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন বিষয়টি ৯৯৯ ফোন করে জানায়। খবর পেয়ে থানার এসআই মোঃ রুহুল আমীন খান ঘটনাস্থল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন । ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান , অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর
রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে শিশুটি জন্ম হওয়ার পর কে বা কারা সেখানে ফেলে রেখে গেছেন। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা