
অর্ণব আল আমিন: টাঙ্গাইলের বাসাইলে হেরোইন এবং গাঁজাসহ শাহীন মিয়া (৩২) নামের এক মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সে স্থানীয় মৃত রমিজউদ্দিনের ছেলে। সোমবার(০২ আগষ্ট) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কাশীল ইউপি’র বাথুলী পূর্বপাড়ায় তার নিজ বাড়ি থেকে এসআই আজাহারুল ইসলামের নেতৃত্বে বাসাইল থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুনুর রশিদ
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত মাদক সেবন এবং ব্যবসার সাথে জড়িত শাহীন। সম্প্রতি নিজ এলাকায় মাদক ব্যবসা শুরু করার চেষ্টা করে সে। গোপন সংবাদের ভিক্তিতে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে ১.১৪ গ্রাম হেরোইন এবং ১৭ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। এঘটনায় এসআই আজাহারুল ইসলাম বাদী হয়ে বাসাইল থানায় একটি মামলা (২রা আগষ্ট মামলা নং ০১) দায়ের করেছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান