
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সারাদেশে পুরোদমে ধান- চাল সংগ্রহ চলছে। এ সময় কেউ সরকারি ধান-চাল সংগ্রহে মানহীন ভাবে সরবরাহ করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে। গতকাল সোমবার পোরশা উপজেলার নিতপুর এলএসডি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, এরইমধ্যে ওএমএস দ্বিগুণ করা হয়েছে। সেপ্টেম্বর থেকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করা হবে। দেশে খাদ্য সংকট হবার কোনও সুযোগ নেই।
কারন এ বছর রেকোর্ড পরিমান খাদ্য মজুদ করা হয়েছে। খাদ্য মজুদে জায়গার কোন অভাব হবেনা বলেও জানান। পরিদর্শনকালে রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারী, জেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলমগীর কবীর, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজাসহ খাদ্য বিভাগের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা