
মিজানুর রহমানঃ প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার। দুই প্রতারক চক্রের হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেস ব্রিফিং করেছেন থানা পুলিশ। রবিবার (১ আগস্ট) দুপুরে হাতীবান্ধা থানার ওসির রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার।
লিখিত বক্তব্যয়ে বলা হয়, প্রতারক সোহেল মিয়া ও রফিকুল ইসলাম দুই ট্রাক ভুট্টা আত্মসাত করেন। লালমনিরহাট পুলিশ সুপার এসপি আবিদা সুলতানা ও থানা পুলিশ কঠোর পরিশ্রম করে সোহেল মিয়াকে জামালপুর জেলার মাদাগঞ্জ থেকে ও রফিকুল ইসলামকে রংপুর মিঠাপুকুর থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে হয়। ভবিষ্যতে মানুষ যেন প্রতারিত না হয় সেজন্য আজকের এই প্রেস ব্রিফিং। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম, ওসি তদন্ত রফিকুল ইসলাম, এসআই আংগুর, এসআই মিজান প্রমুখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান