
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: ১ আগস্ট (রোববার) সকাল ১১ টায় বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোমিনুর ইসলাম রকির হত্যাকারীদের ফাঁসির দাবীতে ফাঁপোড় হাট খোলা মাঠে মানব বন্ধনের আয়োজন করা হয়। ফাঁপোড়র ইউনিযনের সর্বস্তরের জনগনের আয়োজনে ও সাবেক শিক্ষা কর্মকর্তা একেএম মোশারফ হোসেনের সভাপতিত্বে হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে মানব বন্ধনে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান প্রভাষক মহররম আলী। তিনি বলেন আমার বয়সকালে এরকম জঘন্য হত্যাকান্ড দেখিনি।
যে মানুষটি বর্তমান সময়ে এসে গরীব ও অসহায়দের ক্ষুধা নিবারনের জন্য সর্বদায় ব্যস্ত থাকত, সে মানুষটিকে যারা নিঃশংস ভাবে প্রকাশ্যে হত্যা করেছে তারা মানুষরুপী শয়তান, তাদের জায়গা ফাঁপোড়ের মাটিতে হবেনা। ইউনিয়নে যারা মাদক বিক্রি ও সেবন করে, সন্ত্রাসী কর্মকান্ড এবং দাদন ব্যবসার সাথে জড়ে থাকে তাদেরকে আজ থেকে অবাঞ্চিত ঘোষণা করা হলো, তাদেরকে যে যেখানে পাবে আটক করে পুলিশের হাতে তুলে দিতে হবে।
রকি হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে দ্রুত আটক করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের জন্য তিনি প্রশাসনের প্রতি আহবান জানান।এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাজু, মন্ডল, প্রচার সম্পাদক শাহজাহান আলী, রকির স্ত্রী স্বরনা বেগম,আপেল মাহমুদ,রেজাউল হক ঠান্ডা, এ্যাড, কামাল হোসেন, ,প্রভাষক শফি মাহমুদ, মঞ্জুরুল হক সোনা, আওলাদ হোসেন রানা, জাহেদ ফকির, ইউনিয়ন পরিষদের সকল সদস্য- সদস্যা সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২