
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া – রংপুর মহাসড়কের মাটিডালী বিমান মোড়ে মহাসড়ক পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে আবু হাসান(২২) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে শহরের মাটিডালী বিমান মোড়ে এ দূর্ঘটনা ঘটে। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের বাসিন্দা ও ঢাকা মওলানা ফ্যাশান লিমিটেড নামের একটি কোম্পানিতে সেলাই মেশিন অপারেটর
হিসেবে কাজ করতেন। পুলিশ ডলফিন এন্টারপ্রাইজ ( ঢাকা মেট্রো ব- ১৪-১৬২০) বাসটি আটক করে তবে চালক ও হেলপার পালিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি। তিনি জানান, মাটিডালী মোড় হয়ে ডলফিন নামের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এমন সময় আবু হাসান নামের এক যুবক রাস্তা পারাপারের সময় ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান