
শেরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ করোনা আক্রান্ত। এই তরুণ মেধাবী পরিশ্রমী ছাত্রনেতা সাবেক সভাপতি শেরপুর সদর থানা ছাত্রদল । শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুপন ও জেলা ছাত্র দল সভাপতি মোহাম্মদ শওকত হোসেন আসিফ, তার বাবা – মা সহ সকলের করোনা মুক্তির জন্য সকল নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করেন ।
এসময় মামুনের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি শারীরিকভাবে সুস্থ্য কিন্তু ব্যথা শ্বাসকষ্ট হচ্ছে। আমি সকল নেতাকর্মীদের কাছে দোয়া চাই। পরিশেষে তিনি আরও বলেন, সকলের কাছে আমি সহ সকল করোনা আক্রান্তদের জন্য সকলের কাছে দোয়া চাই। মহান আল্লাহ তায়ালা করোন কোভিড- ১৯ থেকে দেশবাসীকে মুক্তি দান করুক। এবং আপনারা সকলেই অবশ্যই করোনা রোধে স্বাস্থ্য বিধি মেনে চলবেন ও মাস্ক পরিধান করবেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২