হোম » প্রধান সংবাদ » ঝিনাইগাতি উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন    আসঝির আলোচনা সভা  

ঝিনাইগাতি উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন    আসঝির আলোচনা সভা  

শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলা সীমান্ত বর্তী উপজেলা ঝিনাইগাত  আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) স্বেচ্ছা সেবী সংগঠনের প্রতিষ্ঠাতা স্বপ্নীল হাসানের পরামর্শক্রমে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে ৭ টা ইউনিয়ন এর সভাপতি ও সাঃ সম্পাদকদের নিয়ে ২৮ জুুুুলাই বিকাল ০৫.০০ ঘটিকায় ঝিনাইগাতী গার্লস স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক হারুনুর রশিদ,উপজেলা কমিটির সভাপতি মোঃ শাহপরান ও সাঃ সম্পাদক আদিব আদনান সোহেল। সকল ইউনিয়ন প্রতিশ্রুতি প্রদান করেন পূর্বের ন্যায় তারা স্বতঃস্ফূর্ত ভাবে সকল কাজে অংশগ্রহণ করবেন। এসময় বক্তরা সংগঠনের সফলতা ও স্বেচ্ছাসেবী কাজ গুলো আরও বেগবান করাও জন্য একমত পোষণ করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!