
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করা হয়। সোমবার জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: নাজমুল হুদা শাহ্ এ্যাপোলোর ব্যক্তিগত উদ্যোগে এ বুথ স্থাপন ও উদ্বোধন করা হয়।
সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে সদর হাসপাতাল মূল ফটকের সামনে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: নাজমুল হুদা শাহ্ এ্যাপোলোর সভাপতিত্বে বক্তব্য দেন, উদ্বোধক সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, অতিথি সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা: নাদিরুল আজিজ চপল,
আবাসিক মেডিকেল অফিসার ডা: রাকিবুল ইসলাম চয়ন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সহ সভাপতি শাহনেওয়াজ কাদির শাকিল চৌধুরী, অপু, গোলাম রব্বানী, সাংবাদিকতা ও জনসংযোগ বিষয়ক সম্পাদক জুয়েল ইসলাম শান্ত, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, সাংগঠনিক সম্পাদক মিঠুন রানাসহ জেলা, উপজেলা, পৌর স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি
মো: নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো বলেন, করোনা মোকাবেলায় মানবিক চিন্তাধারা থেকে পৌর শহরের ৩টি পয়েন্টে ও অন্যান্য উপজেলায় ৮টি মিলে জেলায় মোট ১১টি পয়েন্টে প্রতিরোধক বুধ স্থাপন করা হয়েছে। এ সকল বুথের মাধ্যমে জনসাধারণ বিনামূল্যে হাত স্যানিটাইজ, পুরাতন ব্যবহার করা মাস্ক ডাস্টবিনে ঢুকিয়ে নতুন মাস্ক গ্রহন ও করোনার ভ্যাকসিনের জন্য ফ্রি রেজিষ্ট্রেশন করতে পারবেন। প্রতিদিন যে কেউ উল্লেখিত বুথে সকাল ৯টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত এ সেবা গ্রহন করতে পারবে।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত