হোম » প্রধান সংবাদ » পোরশা মিনা বাজারে কোভিড(১৯) ভ্যাকসিন ফ্রী নিবন্ধন বুথ উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান।

পোরশা মিনা বাজারে কোভিড(১৯) ভ্যাকসিন ফ্রী নিবন্ধন বুথ উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান।

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ গতকাল পোরশার তেতুলিয়া ইউনিয়নের পোরশা মিনাবাজারে করোনাভাইরাস প্রতিরোধ কল্পে কোভিড-(১৯) ভ্যাকসিন ফ্রী নিবন্ধন উদ্বোধন করা হয়।

গতকাল অনুমান বিকাল ৬টায় নওগাঁর পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পোরশা বাজারে সাধন চন্দ্র মজুমদার এমপি মাননীয় মন্ত্রী খাদ্য মন্ত্রণালয় এর সার্বিক দিক নির্দেশনায় চেয়ারম্যান উপজেলা পরিষদ পোরশা নওগাঁ অধ্যক্ষ মনজুর মোর্শেদ চৌধুরী এর সৌজন্যে এ বুথ উদ্বোধন করা হয়।

এতে অত্র এলাকার জনগণ সহজেই কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধের টিকা গ্রহণ করতে পারবেন বলে আশা করেন। উদ্বোধনী বক্তব্যে অত্র এলাকার জনগণকে করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার অনুরোধ করেন এবং ইমুতে এসে করনা ভাইরাসের টিকা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। যাতে মহান আল্লাহ তায়ালা করোনাভাইরাস থেকে দেশের মানুষকে তথা পোরশা উপজেলা বাসীকে রক্ষা করেন।

এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তেতুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মোহাম্মদ শহীদুল্লাহ ও মোঃ ফারুক হোসেন সহ শাহ মোঃ আবু সাঈদ চৌধুরী, মোঃ আব্দুর রহমান শাহ মোঃ নুরুজ্জামান শাহ সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!