
এম আর ওয়াসিম, ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে কালিকাপ্রসাদ ইউনিয়নের চক বাজারে সমাজ কল্যান যুব সংগঠনের উদ্যোগে দেড় শতাধিক হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আজ ২০ জুলাই মঙ্গলবার সকালে সংগঠনের সভাপতি জনাব মোঃ আলীর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকাপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান ফারুক মিয়া, প্যানেল চেয়ারম্যান মোঃ আসলাম উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান মোঃ ফজলুল কবির, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক হাসান মোঃ শামীম,
সুইজারল্যান্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন মিয়া, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান নজরুল ইসলাম খাঁন প্রমুখ। সংগঠনের সাবেক সভাপতি ফুল কবির, সাবেক সভাপতি মোঃ রবি খান ও সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের সদস্যরা জানায়, প্রতি বছরের ন্যায় এবারও আমরা সীমিত পরিসরে দেড় শতাধিক হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। করোনা ভাইরাসের প্রভাবে এবার মান্দা ভাব থাকায় আমরা অধিক সংখ্যক লোকের মাঝে বিতরণ করতে পারিনি। তবে আগামী বছর আমরা ব্যাপক আকারে অধিক সংখ্যক লোকের মাঝে ঈদ সামগ্রী দিতে চেষ্টা করব।
বিতরণে পোলাও চাউল ১ কেজি, আটা ১ কেজি, সয়াবিন তেল আধাঁ কেজি, পেঁয়াজ আধাঁ, লবণ আধাঁ কেজি রসুন আড়াই শ গ্রাম, তেজপাতা, জিরা, সেমাই ও দুধ। প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক নিশাদুল ইসলাম আলিম।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান