হোম » প্রধান সংবাদ » নবনিযুক্ত পরিকল্পনা প্রতিমন্ত্রীকে হাবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা-অভিনন্দন

নবনিযুক্ত পরিকল্পনা প্রতিমন্ত্রীকে হাবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা-অভিনন্দন

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ গতকাল পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সাবেক সদস্য (সিনিয়র সচিব) অধ্যাপক ড. শামসুল আলম। সোমবার (১৯ জুলাই) সৌজন্য সাক্ষাৎ করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। এ সময় অধ্যাপক ড. শামসুল আলমকে  পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে তাদের মাঝে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, উপাচার্য ড. এম. কামরুজ্জামান প্রতিমন্ত্রীর সরাসরি ছাত্র ছিলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. শামসুল আলম ৩৫ বছরের অধ্যাপনা শেষে ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগদান করেন। সিনিয়র সচিব পদে দীর্ঘ এক যুগ চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেছেন। গত ৩০ জুন তার সর্বশেষ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তার কর্মজীবনে তিনি  দারিদ্র বিমোচন কৌশলপত্র সংশোধন ও পুনর্বিন্যাস, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র, শতবর্ষের ডেল্টা প্ল্যানসহ নানা পরিকল্পনা প্রণয়ন করার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে গেছেন। তার বিভিন্ন কাজের অবদান স্বরূপ তিনি ইতোমধ্যেই সম্মানজনক একুশে পদক পুরস্কারও লাভ করেছেন ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!