
শেরপুর প্রতিনিধিঃ বিশ্বের মুসলিম উম্মাহের জন্য সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হচ্ছে দুটি ঈদুল ফিতর ও ঈদুল আজহা। ত্যাগের মহিমায় পরস্পরের সহযোগিতায় উদ্ভাসিত হোক ঈদ আনন্দ ” ঈদ মোবারক “। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুর জেলার সকল ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মী সহ শেরপুর বাসী সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরুণ মেধাবী ছাত্র নেতা মোঃ রেজাউল করিম রেজা।
তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। পবিত্র ঈদুল আজহা সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক সকলের হৃদয়।পরিশেষে তিনি আরও বলেন, আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান করে ঈদের নামাজ আদায় করবেন এবং কুরবানির পশুর বর্জ্য নিদিষ্ট জায়গায় ত্যাগ করবেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২