
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে দুই দিন ব্যাপী উচ্চ শিক্ষা বিষয়ক ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।
ভার্চুয়াল প্লাটফর্ম জুমে ১৭ ও ১৮ জুলাই এই ওয়েবিনারের আয়োজন করা হয়।
কুবি ক্যারিয়ার ক্লাবের পরামর্শদাতা জাহেদুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুবি ক্যারিয়ার ক্লাবের অনুষদ উপদেষ্টা এবং মার্কেটিং বিভাগের প্রভাষক মাহফুজুর রহমান।
এছাড়া প্রথম দিনের (১৭ জুলাই) অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদি হাসান (সিইও অ্যাবোর্ড স্টাডি লন্ডন) , সাউথ ডাকুটা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন স্টাডিজ বিভাগের মোখলেছুর রহমান এবং চাংগান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলো ইয়াসির আরাফাত।
দ্বিতীয় দিনে (১৮ জুলাই) উপস্থিত ছিলেন আমিনুর রহমান (কনজিউমার সায়েন্স মিউনিখ বিশ্ববিদ্যালয়, জার্মানি) মোহাম্মদ নাজমুস সাকিব (আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, মালেয়শিয়া)।
এছাড়াও জিয়া উদ্দিন ফাহাদ (ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়, কানাডা) সেশনে যুক্ত হওয়ার কথা থাকলেও দূর্ঘটনার শিকার হওয়ার ফলে তিনি যুক্ত হতে পারেননি।
উক্ত ওয়েবিনারে বিভিন্ন দেশে অধ্যয়নরত বাংলাদেশের একঝাঁক তরুণ শিক্ষার্থী তাদের অভিজ্ঞতার গল্প এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদেশে উচ্চ শিক্ষা লাভের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক তথ্য উপস্থাপন করেন।পাশাপাশি উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এছাড়াও বিদেশে কর্মস্থানের নানান দিক সম্পর্কে তাঁদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
উল্লেখ্য, কুবি ক্যারিয়ার ক্লাব দীর্ঘদিন ধরে কুবি শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনা কালিন সময়েও শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সচেতনা বৃদ্ধিতে সকল ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে কুবি ক্যারিয়ার ক্লাব।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী