হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে পুলিশ সুপার কর্তৃক শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হলেন নুর আলম সরকার

লালমনিরহাটে পুলিশ সুপার কর্তৃক শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হলেন নুর আলম সরকার

মোঃ মাসুদ রানা রাশেদ: বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার আবিদা সুলতানা চলতি বছরের জুন মাসের পারফরমেন্সের ভিত্তিতে ও  বিভিন্ন ক্যাটাগরির সার্বিক মূল্যায়নে লালমনিরহাট সদর থানায় কর্মরত এসআই মোঃ নুর আলম সরকারকে শ্রেষ্ঠ এসআই হিসাবে গণ্য করে সম্মাননা স্মারক প্রদান করেন।

জানা গেছে, এসআই নুর আলম সরকার মাদকের উপর কঠোর অবস্থান নেন। লালমনিরহাট সদর থানার অধিনে মাদকের আস্তানাগুলোতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক ও মাদক পাচারকারীদের আটক এবং মাদক মামলা দিয়ে বেশ প্রশংসিত হয়েছেন লালমনিরহাট পুলিশ সুপার তার কার্মকান্ড পর্যালোচনা করে তাকে শ্রেষ্ঠ এস আই হিসেবে পুরস্কৃত করেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!