হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় মাদ্রাসা ছাত্রী ধর্ষন থানায় মামলা, দুই ধর্ষক গ্রেপ্তার

উল্লাপাড়ায় মাদ্রাসা ছাত্রী ধর্ষন থানায় মামলা, দুই ধর্ষক গ্রেপ্তার

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জর উল্লাপাড়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। এরা হলো, পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ভেংড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ গোলাম হোসেন (৬০) এবং একই গ্রামের মৃত নূর কবিরের ছেলে মোঃ ওমর আলী (৫০)। মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা দীপক কুমার দাস জানান, গত ৮ জুলাই বিকেল ৪ টার দিকে ভেংড়ি গ্রামের মাঠে ঘাস কাটতে গেলে সেখানে উপস্থিত থাকা একই গ্রামের গোলাম হোসেন ও ওমর আলী ওই কিশোরীকে মুখ চেপে ধরে নিয়ে পাট ক্ষেতের মাঝে জোরপূর্বক দুইজন পালাক্রমে ধর্ষণ করে। ওই কিশোরীর আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করে তার বাড়িয়ে নিয়ে যায়। পরে

গ্রামের কিছু মাতব্বর বিচার দিতে চেয়ে, বিচার না দেওয়ায় বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে মেয়েটির মা উল্লাপাড়া মডেল থানায় বাদি হয়ে ওই দুই ব্যক্তির নামে একটি ধর্ষন মামলা দায়ের করে। এই মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতেই উল্লিখিত দুই আসামীকে গ্রেপ্তার করে মডেল থানা পুলিশ। শুক্রবার আসামীদের সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে । মেয়েটির ডাক্তারী পরীক্ষা করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!