
আবু তারেক বাঁধন: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের মুঠোফোনের নাম্বার ক্লোন করে বিভিন্ন জনপ্রতিনিধিদের নিকট চাঁদা দাবি করছে একটি প্রতারক চক্র। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ফেসবুক একাউন্ট থেকে সিম নাম্বার ক্লোন করার বিষয়টি
জানানো হয়। জানা গেছে, ইউএনও্#৩৯;র মোবাইল ফোন ক্লোন করে ৬নং পীরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম ও ৩নং খনগাঁও ইউনিয়ন চেয়ারম্যান কাউসার আলী ডাবলুসহ বেশকয়েকজন জনপ্রতিনিধিদের কে প্রকল্প দেয়ার নামে টাকা দাবি করে। বিষয়টি তাদের সন্দেহ হলে তারা মোবাইলের লাইন বিচ্ছিন্ন করে আবার সেই
মোবাইল নাম্বারে কল দিয়ে নিশ্চিত হউন যে ইউএনও্#৩৯;র মোবাইল নাম্বার ক্লোন করে টাকা চাওয়া হচ্ছে। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, ঘটনা সত্য । আমরা এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেব।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান