হোম » প্রধান সংবাদ » ধুনট চিকাশী ইউনিয়নের গরীব দুস্থদের মাঝে  বিজিএফ’র চাল বিতরণ

ধুনট চিকাশী ইউনিয়নের গরীব দুস্থদের মাঝে  বিজিএফ’র চাল বিতরণ

এম.এ রাশেদ: বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গরীব,অসহায় ও দুস্থদের পরিবারের  মাঝে বিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। ১৫-ই জুলাই  (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টার সময়  উপজেলার ৩নং চিকাশী ইউনিয়ন পরিষদ থেকে  জন প্রতি ১০ কেজি

করে চাউল মোট ১ হাজার ৭ শত পরিবের মাঝে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ নাজমুল কাদির শিপন, ধুনট উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুর আনোয়ার, ইউপি সচিব মোঃ মোজাহীদুল ইসলাম, ইউপি মেম্বার মো: তোতা মিয়া ,পরিষদের উদ্দোক্তা মো: নুরনবী প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!