
এম.এ রাশেদ: বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গরীব,অসহায় ও দুস্থদের পরিবারের মাঝে বিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। ১৫-ই জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার ৩নং চিকাশী ইউনিয়ন পরিষদ থেকে জন প্রতি ১০ কেজি
করে চাউল মোট ১ হাজার ৭ শত পরিবের মাঝে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ নাজমুল কাদির শিপন, ধুনট উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুর আনোয়ার, ইউপি সচিব মোঃ মোজাহীদুল ইসলাম, ইউপি মেম্বার মো: তোতা মিয়া ,পরিষদের উদ্দোক্তা মো: নুরনবী প্রমুখ।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু