
এম.এ রাশে: বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফেন্সিডিল মজুদ করার জন্য হিলি থেকে রাজধানী ঢাকা শহরে ১০১ বোতল ফেন্সিডিল নিয়ে যাবার সময় হাতেনাতে ৩ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। জানা যায়, বুধবার জয়পুরহাট-মোকামতলা সড়কের মোকামতলা ঈদগাহ মাঠ সংলগ্ন ব্রীজ এলাকা থেকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী মীম
খাতুন (২৫), একই গ্রামের আব্দুল মতিনের স্ত্রী রহিমা খাতুন (২৭), একই গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী মেরিনা খাতুন (৩৫)কে ১০১ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে। থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, গ্রেফারকৃত নারী মাদক ব্যবসায়ীরা হিলি থেকে ফেন্সিডিল নিয়ে ঢাকায় যাবার সময় মোকামতলা ঈদগাহ মাঠ এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তি তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু