হোম » প্রধান সংবাদ » সাবেক এমপি মীর্জা মুরাদুজ্জামানের ২৬ তম মৃত্যু বার্ষিকী

সাবেক এমপি মীর্জা মুরাদুজ্জামানের ২৬ তম মৃত্যু বার্ষিকী

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : আজ ১৮ জুলাই , রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর্জা মুরাদুজ্জামানের আগামী ১৮ জুলাই রবিবার ২৬ তম মৃত্যু বার্ষিকী। তিনি ১৯৯৫ সালের ১৮ জুলাই ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মরহুমের জ্যেষ্ঠ পুত্র মির্জা মোস্তাফা জামান জানান, মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আগামী ১৬ জুলাই শুক্রবার বিএল সরকারি স্কুল রোডের জামে মসজিদে সকাল ৮টা থেকে কোরআন খানি ও বাদ জুম্মা দোয়া মাহফিল।

১৮ জুলাই রবিবার সকাল ৮টা থেকে কোরআন খানি ও সকাল সাড়ে ১০টায় মালশাপাড়া কবরস্থানে মরহুমের কবর জিয়ারত এবং বাদ আসর জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মীর্জা মুরাদুজ্জামান ১১ মার্চ ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা মীর্জা জহির উদ্দিন। মীর্জা মুরাদুজ্জামান বায়ান্নর ভাষা আন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করে তৎকালীন ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন থেকে ১৯৫৭ সালে মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন।

সিরাজগঞ্জ মহকুমা ন্যাপের সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে সিরাজগঞ্জ মহকুমার মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন সময়ে যোগদিয়ে তিনি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারে পক্ষ থেকে মরহুমের জন্য সিরাজগঞ্জবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!