
মো. মমিন হোসেন, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ উদ্ধার করা হয়েছে। উপজেলা কমপ্লেক্সের স্টোর রুমের সামনে রোববার সকালে পরিতক্ত স্থান থেকে ওষুধগুলো উদ্ধার করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী।
এ ঘটনায় চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা-কর্মচারী জানান, দীর্ঘদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার জাহিদুল ইসলাম তালুকদার স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসিতে চাহিদানুযায়ী ওষুধ না দিয়ে স্টোরে জমা করতে থাকে বিক্রির উদ্দেশ্যে। এতে স্টোরে বিপুল পরিমাণ ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার উদ্দেশ্যে স্টোররুমের সামনে একটি পরিত্যক্ত স্থানে জমা করে রাখে স্টোর কিপার জাহিদুল ইসলাম তালুকদার। রোববার সকালে হাসপাতালের আবর্জনা পরিষ্কার করার সময় লুকানো ওষুধগুলো দেখে একজন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানান।
খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী ওষুধগুলো উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার জাহিদুল ইসলাম তালুকদার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, কিভাবে ওই স্থানে ওষুধগুলো জমা রয়েছে আমার জানা নেই।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২